পূর্ব ষোঘিত কর্মসূচির অংশ হিসেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শান্তি শোভাযাত্রা

আমাদের অর্জনঃ ১৯ অক্টোবর ২০২১

পূর্ব ষোঘিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকায় ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে এই শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এই কর্মসূচিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতার ক্ষেত্রে কোনো ছাড় নয়। আওয়ামী লীগ রাজপথে থেকে এর মোকাবিলা করবে।  সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রাজপথে থেকে রুখে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুল, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন নেতৃত্বে  শান্তি শোভাযাত্রা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *