আমাদের অর্জন:
দেশের টাকায় আমার সেতু স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’কে শুভেচ্ছা ও অভিনন্দন —– শেখ শাহ আলম
আগামীকাল শনিবার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে যান চলাচল শুরু হবে সেতু দিয়ে। সেতুতে ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না মর্মে গণবিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
শনিবার (২৫ জুন) জাতির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৬ জুন ভোর ৬টা থেকে সরকার নির্ধারিত টোল দিয়ে সেতু পারাপার হওয়া যাবে ইনশাআল্লাহ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
শেখ শাহ আলম
গীতিকার ও সুরকার
প্রতিষ্ঠাতা সভাপতি: বঙ্গমাতা সাংস্কৃতিক জোট