মতিঝিল থানা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভা

আমাদের অর্জন: বৃহস্পতিবার ২৫ আগস্ট ২০২২

 

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মতিঝিল থানা ৯ নং ওয়ার্ড  আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মতিঝিল থানা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতি ও কাউন্সিলর মো:  মোজাম্মেল হক এর সভাপতিত্বে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাইনুল সঞ্চালনায় বক্তব্য রাখেন মতিঝিল থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম হোসেন জনি,

বলেন আমরা ১৯৭৫ সালে হারিয়েছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব , শেখ জামাল, শেখ কামাল, ছোট্ট শিশু শেখ রাসেল সহ তার পরিবারের অনেককেই আমরা হারিয়েছি কিন্তু ভাগ্যক্রমে বর্তমান প্রধানমন্ত্রী ডিজিটাল উন্নয়নের রূপকার শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাহিরে থাকার কারণে বেঁচে যায় আল্লাহর রহমতে শেখ হাসিনা আজ  প্রধানমন্ত্রী

আজকের এই দোয়া মাহফিল থেকে আমরা ১৯৭৫ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ও তাদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করছি।

মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলার উন্নয়নের রূপকার শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *