আমাদের অর্জন: ২৬ আগস্ট ২০২২
জামিনে কারামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। ছাড়া পেয়েই তিনি চলে যান ধানমন্ডি ৩২ নম্বরে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতি নিয়ে আমার কোনো ভাবনা নেই, আমি সবসময় শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই কাজ করে যাবো।
হাজার হাজার নেতাকর্মীর কাছে এখনও প্রিয় সম্রাট। নেতার মুক্তিতে তারাও নেতার সূরে সুর মিলিয়েছেন। একই সঙ্গে শ্লোগান দিয়েছেন। শেখ হাসিনার কর্মী হিসেবে কাজ করতে একাত্মতা প্রকাশ করেন।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে ইসমাইল চৌধুরী সম্রাট ধানমন্ডি ৩২ নম্বরে আসেন। তার আগে দুপুরে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
সম্রাটের হাসপাতাল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. মো. রসুল আমিন।
এর আগে গত সোমবার (২২ আগস্ট) ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত ৬’র বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান। কিন্তু অসুস্থ থাকায় দুদিন পর হাসপাতাল ছাড়লেন তিনি।
“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন, সহ সভাপতি সরোয়ার হোসেন মনা, সহ সভাপতি হারুনুর রশিদ, সহ সভাপতি নাজমুল হোসেন টুটুল, সহ সভাপতি কামাল উদ্দিন খান, সহ সভাপতি মহসিন মাহমুদ, সহ সভাপতি মজিব মহসিন পিয়াস, সহ সভাপতি আলী আকবর বাবুল, সহ সভাপতি মুরসালিন আহমেদ, সহ সভাপতি খোরশেদ আলম মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী ইব্রাহিম খলিল মারুফ, উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন সেলিম, দক্ষিণ যুবলীগের শিল্পীর ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ পলাশ, আইন সম্পাদক শাহনাজ পারভীন হীরা,সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান নাদিম, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আকতার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গোফরান গাজী, ধর্ম সম্পাদক আবুল কাশেম খাঁ সহ উপ সম্পাদক, সহ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্য সহ ঢাকা মহানগর দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।