বাংলাদেশ বন্ধু সমাজের ইফতার দোয়া মাহফিল

আমাদের অর্জন.কম

বন্ধুত্বের দেশ গড়তে পারলেই দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে …. এফ আহমেদ খান রাজিব
বাংলাদেশ বন্ধু সমাজের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন চৌধুরী হলে বাংলাদেশ বন্ধু সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ আহমেদ খান রাজিব বলেন মানুষের মাঝে বন্ধুত্ব সম্প্রীতি পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে বাংলাদেশ বন্ধু সমাজের মূল লক্ষ্য হিংসা বিভেদ অহংকার পরিত্যাগ করে ভাতৃত্ব বন্ধুত্ব  দেশ গড়তে পারলেই দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে
 ইফতার ও দোয়া মাহফিল আরো বলেন পৃথিবীতে পালিত বিভিন্ন দিবসের ন্যায় ২৩ শে নভেম্বর দিনটি বাংলাদেশ বন্ধু সমাজের আয়োজনে হিংসা মুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস হিসাবে উদযাপন করে আসছি এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে পালনের আহ্বান জানাচ্ছি পাশাপাশি পুরো বছর মহান আল্লাহর দয়া ও কুদরত প্রাপ্তিতে মানবজাতির মধ্যে নৈতিক চেতনা জাগ্রত করতে পৃথিবীর সূচনায় বাংলাদেশ থেকে দেশবাসীকে একত্রিশে ডিসেম্বর কৃতজ্ঞতা প্রকাশ দিবস পালন করার আহ্বান জানাচ্ছি মানুষ জাতির পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ দিবস পালন করার আহ্বান জানাচ্ছি ৩১ শে ডিসেম্বর কৃতজ্ঞতা প্রকাশ দিবসে ভালো কর্মের জন্য বিভিন্ন পর্যায়ে দেশ বরেণ্য ১০০ জন ব্যক্তিকে সম্মাননা পদক উপহার দেওয়ার প্রত্যাশা করছি এবং আগামী ১৫ জুলাই বঙ্গবন্ধু ও আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বন্ধুর সমাজের মহামিলন করে দেশবাসীর মধ্যেও সম্পর্ক উন্নয়ন বন্ধুত্বের আহবান জানাচ্ছি আহমেদ খান রাজিম আরো বলেন ১৫ই জুলাইয়ের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা” কে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য অনুরোধ জানাবো ।
এবং দেশের সকল পর্যায়ে শীর্ষ ব্যক্তিদের কে বিশেষ অতিথি হিসেবে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বাংলাদেশে অবস্থিত সকল দেশের রাষ্ট্রদূত বন্ধুদের থাকার জন্য আহ্বান জানাবো আলোচনা শেষে ইফতারের
আগ মুহূর্তে পৃথিবীর সকল মানুষের  কল্যাণ  দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সাদেক ছিদ্দিকী , অ্যাডভোকেট সুলতান আহমেদ খান, ঢাকা ওয়াসার অপারেটর মোঃ রোকনুজ্জামান, স্বাধীন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মিঝা আজম, এটিএম আমিরুল গনি খোকন, ডা. শহীদ সাকি,শাহিন খান  সহ সংগঠনের নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *