আমাদের অর্জন.কম
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ঢাকা মহানগরীর রমনা থানার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরীর শ্রষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন ড. আলমাস আলী খান
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ঢাকা রমনা থানার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২১ মে সকাল ১০ টায় এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন
রমনা থানা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ। ফলাফলে দেখাযায় কলেজ শাখায় শ্রষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ আলমাস আলী খান। তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কাশিমপুর গ্রামে
। তার পিতার নাম বাবু খান। তিন নটরডেম কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স, মাস্টার্স, পিএইচডি গ্রহণ করেন। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে দির্ঘ ২৪ বৎসর যাবৎ
অধ্যাপনা করছেন। ড. মোহাম্মদ আলমাস আলী খান এর আগে ঢাকা জেলার টানা দুইবার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। শিক্ষকতা ছাড়াও তিনি লেখালেখির দিকে অনেক অবদান রাখেন। ঢাকা মহানগরীর শ্রষ্ঠ
অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার ফজলে নূর তাপস। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমদ মান্নাফী, ঢাকা
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ঢাকা বার এসোসিয়েলনের সাবেক সভাপতি হাজী ইস্রাফিল।
পল্টন থানা আওয়ামীলীগ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার,ঢাকা মহানগর
দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজাবুল ইসলাম বাপ্পী, পুরানা পল্টন কলেজের ভিপি সালমান আহাম্মেদ সারেং সহ কলেজের সকল শিক্ষার্থী অভিভাবক বৃন্দ।
শ্রষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর ড. মোহাম্মদ আলমাস আলী খান বলেন আমি দির্ঘদিন যাবৎ ছাত্র ছাত্রীদের নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত রাখব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল শিক্ষা
ব্যবস্থা বাস্থবায়ন করায় আমাদের কাজ সহজ হয়েগেছে।