ঢাবিসহ ৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

 

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর পাঁচদিনে পদত্যাগ করেছেন অন্তত নয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পদত্যাগ করা উপাচার্যের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

শনিবার (৯ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক মাকসুদ কামাল।

বিষয়টি নিশ্চিত করে ড. মাকসুদ কামাল বলেন, বিষয়টি নিয়ে গত শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সঙ্গে আমার আলোচনা হয়েছে। স্বাভাবিক সৌজন্যতার জায়গা থেকেই আমি এই আলোচনা করেছি। আমার পদত্যাগপত্র আগেই তৈরি ছিল। আমার মনে হয়েছে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমার পদত্যাগ করা দরকার।

এর আগে, শুক্রবার ঢাবি প্রক্টরসহ প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *