ফ্যাসিবাদ হাসিনা’র  দুর্নীতি ঘুম নির্যাতনের বিচার বাংলার মাটিতেই হবে… শামসুজ্জামান দুদু

 

ফ্যাসিবাদ হাসিনার  দুর্নীতি ঘুম নির্যাতনের বিচার এই বাংলার মাটিতেই হবে এটা গণতান্ত্রিক সকল মানুষের দাবি  এটা শুধু আপনাদের একার নয় এটা পুরো পৃথিবী  দাবি মন্তব্য করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান   শামসুজ্জামান দুদু

৩০ অক্টোবর ২০২৪ইং রোজ বুধবার জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার আব্দুস সালাম হলে বাংলাদেশ কর্মজীবী দল গাজীপুর মহানগরের উদ্যোগে গণহত্যা এবং লুটপাটের বিচারের দাবিতে

এক প্রতিবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কর্মজীবী দল গাজীপুর মহানগরের সভাপতি মো. আইয়ুব খান এর সভাপতিত্বে ও গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মাস্টার এর সঞ্চালনায়

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন এই ফ্যাসিবাদের বিচার এটা সারা বাংলাদেশের জনগণের দাবি বঙ্গবন্ধু সাড়ে তিন বছর ক্ষমতায় থাকাকালীন চার হাজার নেতা কর্মীকে হত্যা করেছেন।

এই শেখ হাসিনার  বিচার এটা শুধু বিএনপি রাজনৈতিক দলের দাবি নয় এটা  ১৮ কোটি মানুষের মধ্যে এই দাবী উঠেছে তাদের লুটপাট দুর্নীতি হত্যা ঘুম নির্যাতন এর বিচার এই মাটিতেই হবে আর যারা একবার দেশ

থেকে পালিয়ে যায় তাদের এই দেশে পূর্ণবাসন হয়না  তিনি পলাতক আরো বলেন শেখ হাসিনা পালিয়েছে তার বড় বড়  নেতারাও পালিয়েছে কিন্তু তার কিছু দোসর এখনো বাংলাদেশে রয়েছে তারা

দেশকে বিশৃঙ্খলা করতে চায় বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন আপনারা দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছেন আপনাদের আন্দোলন শেষ হয়নি আগামী নির্বাচন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে হবে

 

বিশেষ অতিথি বক্তব্য রাখেন  বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,

অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন ফ্যাসিবাদের দূর শাসনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান এই ফ্যাসিবাদের বাচ্চা-কাচ্চারা এখনো চারদিক উঁকি-ঝুঁকি দিচ্ছে এখনো আন্দোলন চলছে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান গণতন্ত্রের স্বার্থে যত দ্রুত তারেক রহমান দেশে ফিরে আসবে তত তাড়াতাড়ি আওয়ামী লীগের বাচ্চা কাচ্চারা দেশ থেকে পালাবে আওয়ামী লীগের কিছু গুন্ডাপান্ডা যারা আছে তারাও দেশ ছেড়ে পালাবে আমরা চাই অন্তবর্তী সরকার যাতে কোন বিপদে না পড়ে আমরা চাই সরকারকে সহযোগিতা করতে এই সরকার যে সমস্ত কাজগুলো আছে যতটুকু সংস্কার করলেই নয় সেটুকু করেই তারা যত দ্রুত নির্বাচন মুখী হবে একমাত্র নির্বাচনী সরকার পারে বর্তমান অবস্থার পরিবর্তন আনতে আপনারা নির্বাচন দিয়ে দেন যেই নির্বাচিত সরকার আসবে সমস্যা তারাই সমাধান করবে ফ্যাসিবাদ সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিল চাকরি হয়েছে আওয়ামী লীগের দোসরদের চাকরি হয়েছে অন্য কোন মতামত তাদের চাকরি হয়নি পাশাপাশি তাদের প্রভু বিদেশীদের চাকরি হয়েছে কিন্তু আপনাদের কপালে চাকরি জুটে নাই এর নামই ফ্যাসিবাদী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাহ্উদ্দিন খান পিপিএম

, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান মনির, বাংলাদেশ সিটি ও পৌর ফেডারেশনের মহাসচিব এস.এম মোশাররফ হোসেন মিলন, কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

মো. আলতাফ হোসেন সরদার, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন, যাত্রাবাড়ী থানা বিএনপি’র নেতা

আলহাজ¦ আনোয়ার হোসেন ভুট্টো, সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি এড. আশরাফুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক জলিল মাহমুদ, প্রচার সম্পাদক ফিরোজ মাহমুদ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জীবন আহমেদ,  কর্মজীবী দলের কেন্দ্রীয় নেতা মো. মাহাবুব আলম ,

বাংলাদেশ কর্মজীবী দল গাজীপুর মহানগরের  সিনিয়ার সহ-সভাপতি মোহাম্মদ মনসুর, সহ-সভাপতি মোহাম্মদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিরাজ, সহ সংগঠনিক মোঃ জাফর, প্রচার সম্পাদক মোঃ মামুন  প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *