ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন …শেখ মোঃ শাহ আলম

 

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি গণসংগীত শিল্পী, একাত্তরের কণ্ঠযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট  কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট গীতিকার, সুরকার  শেখ মোঃ শাহ আলম ।

শোক বার্তায় শেখ শাহ আলম বলেন, ‘বাংলাদেশের ঐতিহাসিক সব আন্দোলনে ফকির আলমগীর তাঁর গানের মাধ্যমে দেশের মানুষকে উজ্জীবিত করেছেন। তিনি ৬৯-এর গণঅভ্যুথান, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক হিসেবে এবং স্বাধীনতাত্তোর বাংলাদেশে ৯০-এর সামরিক শাসনবিরোধী গণআন্দোলনে নিজের গান নিয়ে সামিল হয়েছিলেন। তাঁর এই অবদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গভীর শ্রদ্ধায় চির স্মরণীয় হয়ে থাকবে।’

ঢাদসিক মেয়র আরো বলেন, ‘ফকির আলমগীর দেশজ ও পাশ্চাত্য সংগীতের মেলবন্ধন ঘটিয়ে বাংলা গানে নতুন মাত্রা সংযোজন করেন। তাঁর গান বঞ্চিত, শোষিত ও নিপীড়িত জনগোষ্ঠীকে যেমন মুক্তির আস্বাদনে অনুপ্রেরণা যুগিয়েছে, তেমনি তাঁর কণ্ঠে বাঙলা ও বাঙালির নিত্যকার হাসি-কান্না, হর্ষ-বিষাদ ও রাগ-অনুরাগের প্রাণবন্ত প্রকাশ পেয়েছে। তাঁর সৃষ্টিশীল সব গানের মাঝে এবং এদেশে গণসংগীতের বিকাশ ও  উন্নয়নের ধারাবাহিকতায় তিনি আমাদের মাঝে চির অম্লান হয়ে থাকবেন।’

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ মোঃ শাহ আলম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আলহাজ্ব শেখ মোঃ শাহ আলম।

সভাপতি  বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *