দেশবাসীকে ৩১ ডিসেম্বর ‘কৃতজ্ঞতা প্রকাশ দিবস’ পালন করার আহবান বাংলাদেশ বন্ধু সমাজের

স্টাফ রিপোর্টার: দেশবাসীকে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর একযোগে সকল মানুষজাতির পক্ষে মহান আল্লাহর উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশে অন্যান্য দিবসের ন্যায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে ‘কৃতজ্ঞতা প্রকাশ দিবস’ পালন করার আহবান জানিয়েছে বাংলাদেশ বন্ধু সমাজ। আজ শনিবার বিকালে (১২ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যান পরিষদের দ্বিতীয় তলার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান বাংলাদেশ বন্ধু সমাজ’র সভাপতি এফ. আহমেদ খান রাজীব। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানুষের মাঝে বন্ধুত্ব ও স¤প্রীতির পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে বাংলাদেশ বন্ধু সমাজের মূল লক্ষ্য। হিংসা-বিদ্বেষ-অহংকার পরিত্যাগ করে ভ্রাতৃত্ব-বন্ধুত্ব-সৌহার্দের মিশ্রণে স¤প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়তে পারলেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। এজন্য বিভিন্ন দিবসের ন্যায় ২৩ নভেম্বর দিনটি ‘হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস’ হিসেবে উদযাপন করে আসছি এবং বাংলাদেশসহ পৃথিবীবাসীকে পালনের আহবান জানাচ্ছি। এসময় তিনি বাংলাদেশ বন্ধু সমাজকে সাংবিধানিক বৈধতাসহ জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান অথবা জাতীয়করণ করার জন্য শান্তিকামী দেশবাসীর পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সকল নীতি-নির্ধারক মহোদয়গণকে অনুরোধ জানান।
এর আগে গত ২৩ নভেম্বর ‘হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবসে’ মানুষজাতির পক্ষে একযোগে মহান আল্লাহর উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশের প্রত্যাশা বাস্তবায়নে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর জাতীয় ও আন্তজর্তিকভাবে উদযাপনের আহবানে সূচনায় বাংলাদেশ থেকে ‘কৃতজ্ঞতা প্রকাশ দিবস’ পালনের ঘোষণা দেন এফ. আহমেদ খান রাজীব। আগামী বছর থেকে এই ‘কৃতজ্ঞতা প্রকাশ দিবস’-এ ভালো কর্মের জন্য দেশবরেণ্য ৫০ জন ব্যক্তিকে কৃতজ্ঞতা সম্মাননা পদক উপহার দেয়ার প্রত্যাশাও জ্ঞাপন করেন তিনি।
সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন- এড. সুলতান আহমেদ খান, সিনিয়র সাংবাদিক ও কলমযোদ্ধা লিয়াকত আলী খান, মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক নেতা ডি এম আমিরুল ইসলাম অমর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *