কর্মজীবী দলের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন

 

কর্মজীবী দলের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে  শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১১টায় শেরেবাংলা নগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করা হয় জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি মোঃ সালাউদ্দিন খান পিপিএম সদস্য বিএনপি নির্বাহী কমিটি,  বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেন সরদার, মুক্তিযোদ্ধা দলের সংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারণ সম্পাদক কামরুজ্জামান নান্নু,

কর্মজীবী দলের কার্যকারী সভাপতি আলী হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ ফেরদাউস, এইচ এম মানিক , আইয়ুব খান, হারুন অর রশিদ, এলজিইডি শাখার সভাপতি মোহাম্মদ মাইনুল ইসলাম, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদশা ,সংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সহ বিভিন্ন জেলা ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মূর্খুমা বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করা হয় এ সময় সংগঠনের সভাপতি বলেন আপনারা দীর্ঘ ১৭টি বছর সরকারের সকল নির্যাতন সহ্য করে মাঠে রয়েছেন আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলকে সহযোগী সংগঠন হিসেবে যাতে ঘোষণা করা হয় সে ব্যাপারে আমি জোর দাবি জানাই এবং সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার বলেন দীর্ঘ ১৭ বছর জাতীয় প্রেসক্লাবের প্রতিটি প্রোগ্রাম আমরা সক্রিয়ভাবে দলকে চাঙ্গা রাখার জন্য বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে মন্ত্রিপরিষদে যারা রয়েছেন তারা প্রত্যেকে আমাদের এই সংগঠনের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষে কথা বলার সুযোগ পেয়েছেন সে ক্ষেত্রে আমি মনে করি দ্রুত কর্মজীবী দলকে বিএনপি’র সহযোগী সংগঠন হিসেবে ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি জাতীয়তাবাদী কর্মজীবী দল হচ্ছে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল যাদের গায়ে ৫ই আগস্ট এর পরে আজ পর্যন্ত কোন চান্দ ধান্দা কোন কিছুর সাথেই জড়িত নয় আমরা নিজস্ব পক্ষের টাকা দিয়ে প্রতিটি প্রোগ্রাম অতীতেও করে আসছি বর্তমানেও করে যাচ্ছি আমাদের এই সংগঠন হচ্ছে একটি সুশৃংখল সংগঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *