ব্রেকিং

মনির হোসেন মৃধাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান খিলগাঁও ২নং ওয়ার্ড বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান মিলন: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে খিলগাঁওয়ের ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনাব মনির হোসেন মৃধাকে দেখতে চান এলাকাবাসী।

এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ড, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে তাঁর আন্তরিক প্রচেষ্টা তাঁকে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

স্থানীয়দের প্রত্যাশা, মনির হোসেন মৃধা কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার নাগরিক সমস্যা সমাধান, রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসেবার মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন।

এলাকাবাসী মনে করেন, জনসম্পৃক্ততা, আন্তরিকতা ও উন্নয়নমুখী উদ্যোগের মাধ্যমে খিলগাঁওয়ের ২ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব।

এদিকে, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনির হোসেন মৃধাকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশার বিষয়টি আলোচনায় এসেছে। এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে তাঁর ভূমিকা দেখতে চান স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *