ব্রেকিং

শিক্ষা প্রতিষ্ঠানের সময় পরিবর্তন হচ্ছে না শিক্ষামন্ত্রী দীপু মনি।

দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময় সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক মতবিনিয়ম সভায় তিনি এ কথা বলেন। দীপু মনি বলেন, চলমান বৈশ্বিক সংকট কেটে গেলে সরকারি অফিসের সময় আবার পরিবর্তন করা হবে। ২০২৩ সাল থেকে শিক্ষা…

Read Full News

নজরুলের দর্শন ও চেতনা সব শ্রেণির মানুষকে অনুপ্রাণিত করে : ঢাবি ভিসি আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেছেন, কাজী নজরুল ইসলামের দর্শন ও চেতনা সব শ্রেণীর মানুষকে অনুপ্রাণিত করে। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি’র সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় ভিসি এ কথা বলেন। আখতারুজ্জামান বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক, মানবিক, সাম্য ও প্রেমের কবি। তিনি…

Read Full News

শর্তসাপেক্ষে আইজিপির ভিসা বাংলাদেশের জন্য অবমাননাকর : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসঙ্ঘের পুলিশপ্রধান সম্মেলনে যোগ দেয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে ভিসা দেয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শর্তসাপেক্ষে ভিসা দেয়া বাংলাদেশের জন্য অবমাননাকর। আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই ধরনের শর্তসাপেক্ষে…

Read Full News

চা-শ্রমিকদের নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চা-শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চা বাগান মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শনিবার সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। এর আগে বিকেল ৪টার পর গণভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের বৃহৎ ১৩ চা বাগান মালিক উপস্থিত ছিলেন। দৈনিক মজুরি ১২০ টাকা…

Read Full News

শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই কাজ করবো: ইসমাইল চৌধুরী সম্রাট

আমাদের অর্জন: ২৬ আগস্ট ২০২২ জামিনে কারামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। ছাড়া পেয়েই তিনি চলে যান ধানমন্ডি ৩২ নম্বরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতি নিয়ে আমার কোনো ভাবনা নেই, আমি সবসময় শেখ হাসিনার কর্মী ছিলাম,…

Read Full News

বায়রা সম্মিলিত ঐক্য পরিষদের মতবিনিময় সভা

বায়রা নির্বাচন সম্মিলিত ঐক্য পরিষদের মতবিনিময় সভা ২০২২-২৪ আসন্ন বায়রা  নির্বাচন  বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি বায়রা নির্বাচন উপলক্ষে বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ  উদ্যোগে মতবিনিময়  বুধবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে মত বিনিময় সভার আয়োজন করা হয় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোলাম সারোয়ার সম্মায়ন কারী ও প্রতিষ্ঠাতা সহ সভাপতি হাব, প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান সম্মায়কারী সাবেক…

Read Full News

মতিঝিল থানা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভা

আমাদের অর্জন: বৃহস্পতিবার ২৫ আগস্ট ২০২২   ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মতিঝিল থানা ৯ নং ওয়ার্ড  আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মতিঝিল থানা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে…

Read Full News

বিজয়নগরে একটি ভবনে আগুন

রাজধানীর বিজয়নগরে সাজভবনের উত্তর পাশের ভবন আগুনে পুড়ে ছাই রাজধানীর বিজয় নগরে হোটেল ৭১ এর পিছনে পল্টন বটতলা মসজিদের পশ্চিম পাশের ভবনে  সন্ধ্যা ৭টায়  তৃতীয় তলায় আগুন দাউদাউ করে জ্বলছে উৎসুক জনতার ভিড়ে  ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করতে হিমশিম খাচ্ছে অনেকেরই ধারণা ওই ভবনে কেমিক্যাল ছিল কেমিক্যাল থাকার কারণে আগুনের তৎপরতা আরো বেড়ে যায় বলে…

Read Full News

১৫০ আসনে ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন : ওবায়দুল কাদের

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ। নারী নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান। তিনি বলেন, ‘সংলাপে আমরা ৩০০…

Read Full News

দেশের ৬১ জেলা পরিষদে ভোট ১৭ অক্টোবর

আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (২৩ আগস্ট) এ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত‌্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএমে। সংশ্লিষ্ট জেলা প্রসাশকরা এই…

Read Full News

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইউনাউটেড হাসপাতালে আজ বুধবার দুপুর ১টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবু্ব। মাহবুব তালুকদারের বয়স হয়েছিল ৮০ বছর। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধান নির্বাচন…

Read Full News

এ্যানির বাড়িতে হামলাকারীদের গ্রেফতার দাবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব / ফাইল ছবি দলের প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাড়িতে হামলাকারীদের গ্রেফতার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২২ আগসন্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ও সন্ত্রাস অবিভাজ্য সত্তা। খুনোখুনি ও হানাহানিই হচ্ছে তাদের রাজনৈতিক ইশতেহার।…

Read Full News

নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়:…….. ওবায়দুল কাদের

নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। (২৩ আগস্ট) মঙ্গলবার সচিবালয় প্রাঙ্গণে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা বা মির্জা ফখরুল…

Read Full News

‘বুস্টার ডোজ গ্রহণের ৬ মাস পর অ্যান্টিবডি কমে যায়’

করোনাভাইরাসের বুস্টার ডোজের টিকা গ্রহণের ছয় মাস পর শরীরের অ্যান্টিবডি কমে আসে। অ্যান্টিবডি শতভাগ টিকা গ্রহীতার শরীরে পাওয়া গেলেও গড়ে কমে ১০৬৭৫.৭ এইউ/এমএল নেমে আসে। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য পাওয়া যায় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিএসএমএমইউ জানায়, গত এক মাস ১ম ও ২য় ডোজ করোনার…

Read Full News

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা সভা

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২৩ বঙ্গবন্ধুর এভিনিউ শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির  ২১ আগস্ট ২০০৪ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ অফিসের সামনে গ্রেনেড হামলা মহিলা নেত্রী আইভি রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলমের নেতৃত্বে শ্রদ্ধা, শেষে রাজধানীর তোপখানা…

Read Full News