দুবাই থেকে আসা ফ্লাইটে স্বর্ণের বড় চালান জব্দ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে স্বর্ণেরবারসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৫২ ফ্লাইটের এক যাত্রীকে তল্লাশি চালিয়ে এই বারগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১২ কেজি। এ সময় হোসাইন আহমদ নামে এক যাত্রীকে আটক করা হয়। আটক হোসাইন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোমরাকান্দি গ্রামের নুরুল…
