ঢাকায় বাংলা কবিতার আসর-এর কবি সমাবেশ অনুষ্ঠিত
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা কবিতার আসর’-এর কবি সমাবেশ। গত ১০ অক্টোবর বিকেল ৫টায় শাহবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি এবং সাহিত্যবিষয়ক আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি দেলওয়ার হোসেন সিকদার। সঞ্চালনা করেন কবি মোঃ বুলবুল হোসেন। অনুষ্ঠানের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলা কবিতার আসরের অ্যাডমিন কবি কবীর হুমায়ূন।
সমাবেশে কবি মোঃ মনিরুজ্জামান, এম নাজমুল হোসেন, মোঃ ফরিদ উদ্দিন, সামীম উল্লাহ, শ্যামল সরকার, মোঃ আতাহার হোসেন, গোলাম রাব্বি, জাফর পাঠান, সাহাদাত হোসেন, মোঃ খাইরুল কাদিরসহ অন্যান্য কবি উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন শাহানা মমতাজ, পলি ও মোঃ রাহাত হোসেন।
কবিতা আবৃত্তি ও সাহিত্য আলোচনার মধ্য দিয়ে কবিরা বাংলা কবিতার চর্চা, সৃজনশীলতা এবং সাহিত্যিক বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
