ব্রেকিং

বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক-ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান

  দেশের বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ আগস্ট) এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, আপনারা সমন্বিতভাবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও…

Read Full News

রোববার থেকে আবারো নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল।

  ছাত্র আন্দোলনের কারণে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে আবারো নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল। মেট্রোরেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো: জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।   তিনি জানান, গত বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। লাইনে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি। কিছু কারিগরি ইস্যু…

Read Full News

বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক বিচারপতি মানিক যেভাবে আটক হলেন,

  বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক বিচারপতি এ এইচ এম শাসসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির হাতে আটক হয়েছেন। সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করার বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে বিজিবি। আটক করার পর তাকে বিজিবি ক্যাম্পে…

Read Full News

সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা

    ক্রিকেট ক্যারিয়ারে বিতর্ক কখনো পিছু ছাড়েনি সাকিব আল হাসানের। সমালোচনা সাথে নিয়েই পথচল তাররাজনীতির মাঠেও শুরুটা ভালো হয়নি। সাত মাসের মাথায় হারিয়েছেন সংসদ সদস্য পদ, পড়েছেন জনরোষে। এবার হত্যা মামলায় ফেঁসে গেলেন সাকিব। সাকিব এই মুহূর্তে অবস্থান করছেন পাকিস্তানে। জাতীয় দলের হয়ে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে খেলছেন তিনি। তবে এর…

Read Full News

ফেনীর ৬ উপজেলায় পানিবন্দী লাখো মানুষ, তীব্র সঙ্কট বিশুদ্ধ পানির

  ভারতের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ফেনী জেলার ছয় উপজেলা এখনো প্লাবিত। পানিবন্দী হয়ে লাখ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তীব্র সঙ্কট বিশুদ্ধ পানির। বন্যা কবলিত উপজেলাগুলো হলো ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও দাগনভূঞা। সেখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সকালে…

Read Full News

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গুলশান থেকে গ্রেপ্তার

  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান। তিনি জানান, রাশেদ খান মেননকে আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার…

Read Full News

২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতির উন্নতি: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

  চলমান ভারী বৃষ্টি এবং উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে দেশের ১১ জেলা হঠাৎ বন্যার কবলে পড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ২৪ ঘণ্টায় বৃষ্টি কমে আসবে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিন দিনে এ বৃষ্টি কমে যাওয়ার কোনো লক্ষণ নেই। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে…

Read Full News

সাংবাদিকদের কাজ করতে দেওয়া গুরুত্বপূর্ণ: জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক : ফাইল ছবি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডে জড়িত সব অপরাধীকে জবাবদিহির আওতায় আনতে হবে। বুধবার (২১ আগস্ট) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডুজারিক। ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, বাংলাদেশে তাদের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া…

Read Full News

দেশে অরাজকতা সৃষ্টির পেছনে হাসিনা শেখ একাই দায়ী

  দেশ থেকে পালানোর সময় গ্রেপ্তার হয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে ১০ দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদ শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা বলেন, ‘২০১৮ সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, তখন ছাত্ররা সব কোটা বাতিল…

Read Full News

বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াতে আমির ডা. শফিকুর রহমান

  টানা বৃষ্টি এবং ভারতের বাঁধ খুলে দেওয়ায় দেশের ফেনী, নোয়াখালীসহ দেশের ৯টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমা বলেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয়…

Read Full News

বন্যা কবলিত এলাকায় প্রায় ৭ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এর ফলে কোথাও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত, আবার কোথাও বা বিদ্যুৎ উপকেন্দ্রে পানি উঠে গেছে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে সরবরাহ বন্ধ করে দেওয়ায় প্রায় ৭ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। জানা গেছে, সবচেয়ে বেশি বিদ্যুৎহীন অবস্থায় আছে নোয়াখালী ও…

Read Full News

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ভাইদের সাথে আছি, থাকবো: ধর্ম উপদেষ্টা

  অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের সাথে আছি এবং থাকবো। বুধবার (২১ আগস্ট) দুপুরে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংস ঘটনায় আহতদের দেখতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ…

Read Full News

নায়করাজ রাজ্জাককে হারানোর ৭ বছর

  বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এই দিনে তিনি সবাইকে শোকসাগরে ভাসিয়ে অনন্তের পথে পাড়ি জমিয়েছিলেন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের দক্ষিণ কলকাতার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রাজ্জাক। সেখানেই বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সিনেমার নায়ক হওয়ার। তারই ধারাবাহিকতায় ১৯৫৯ সালে মাত্র ১৭ বছর বয়সে…

Read Full News

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা বানানোর অনুমতি দেয়নি বিএনপি

  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে একজন নির্মাতা সিনেমা তৈরি করার ঘোষণা দিয়েছেন। ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে সিনেমাটির নাম ইতোমধ্যে নিবন্ধন করা হয়েছে পরিচালক সমিতিতে। তবে বিএনপি বলছে, বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা কিংবা ডকুমেন্টারি তৈরি করতে কাউকে অনুমতি দেওয়া হয়নি। মঙ্গলবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে এ…

Read Full News

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

  বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নাজমুল হাসান যুগের সমাপ্তি ঘটল। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নাজমুল হাসান পদত্যাগ করেছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হতে যাচ্ছেন নতুন বোর্ড সভাপতি। বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির…

Read Full News