ব্রেকিং

সাভারে সাবেক দুই এমপিসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী ও জনতাকে পিটিয়ে ও গুলি করে হত্যার দায়ে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদসহ ১১৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আস-সাবুরের প্রতিবেশী চাচাতো ভাই সাহিদ হাসান ওরফে মিঠু। নিহত আস-সাবুর…

Read Full News

অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাল নেদারল্যান্ডস

  বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শুভ কামনা জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক চিঠিতে ডিক স্কুফ বলেন, বাংলাদেশ ক্রান্তিকাল পার করা সত্ত্বেও আমি সবক্ষেত্রে আপনাদের সফলতা কামনা করছি। চিঠিতে আইনের শাসন ফিরিয়ে আনতে ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। চিঠিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুত…

Read Full News

জয়কে কড়া বার্তা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সমন্বয়ক সারজিস।

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস। জয়কে কড়া বার্তা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সমন্বয়ক সারজিস। তিনি বলেছেন, তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করতে ভারতকে সময় দিয়েছেন সজিব ওয়াজেদ জয়। তিনি হয়তো ভুলে গেছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। যে দেশটিতে কবে নির্বাচন হবে তা ঠিক করবেন এ দেশের জনগণ। বৃহস্পতিবার (১৫…

Read Full News

আরো চার উপদেষ্টা শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান

  অন্তর্বর্তীকালীন সরকারের আরো চার উপদেষ্টা শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। নতুন উপদেষ্টারা হলেন- সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির…

Read Full News

বাবা চালের কারবার করলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেন ডিবি হারুন

গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর– শেষবারের মতো আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। সমোলোচিত এ সাবেক ডিবি প্রধান বিসিএস চাকরিতে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ আগষ্ট) একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়,…

Read Full News

খুলনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন। সংগৃহীত ছবি খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন, খুলনা সদর থানার প্রাক্তন ওসি আশরাফুল ইসলাম ও উপপরিদর্শক মনিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) খুলনা মহানগর হাকিম আনিচুর রহমানের আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলায় ৩১ নম্বর বিএনপির সহসভাপতি বাবুল কাজীকে হত্যার অভিযোগ…

Read Full News

খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো হবে

  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৬ আগষ্ট) সকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন দোয়া মাহফিলে যোগ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বর্তমানে একটি ভাসমান অবস্থায় আছি।…

Read Full News

অন্তর্বর্তীকালীন সরকার’কে সহায়তা করতে ইচ্ছুক জাতিসংঘ।

  বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করতে ইচ্ছুক জাতিসংঘ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতি সমর্থনের বিষয়ে আপনি যা বলেছেন সে সম্পর্কে আমি নির্দ্বিধায় নিশ্চিত করতে পারি যে, প্রয়োজন অনুযায়ী আমরা বাংলাদেশ সরকার ও জনগণকে সমর্থন করতে ইচ্ছুক।’ ফারহান হক…

Read Full News

সাবেক আইজিপি-ডিবি হারুনসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

  সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশীদসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলার আবেদন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন বিএনপির একটি টিম পল্টন থানায় গেছে মামলা করার জন্য। সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদন করেছেন। সালাহ উদ্দিন…

Read Full News

গণহত্যায় তদন্ত চেয়ে জাতিসঙ্ঘকে চিঠি দিলো বিএনপি

  বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে সরকার এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণহত্যায় তদন্ত চেয়ে জাতিসঙ্ঘকে চিঠি দিয়েছি। মঙ্গলবার ঢাকাস্থ জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির সাথে বিএনপি’র প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে এ চিঠি হস্তান্তর করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, আমরা জাতিসঙ্ঘের কাছে…

Read Full News

স্বৈরাচার শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : মির্জা ফখরুল

  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনে নির্বিচারে গুলি করে শিক্ষার্থীদের হত্যার দায়ে বাকশালি স্বৈরাচার শেখ হাসিনাসহ তাদের দোসরদের বিচার হবে। বিদেশে পালিয়ে থেকে যত ষড়যন্ত্রই করুক গণহত্যার দায় থেকে তারা রক্ষা পাবে না। এই বাংলার মাটিতে তাদের শাস্তি কার্যকর করা হবে।   বুধবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় নীলফামারীর…

Read Full News

আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সব ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

আসাদুজ্জামান খাঁন ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানদের ব্যক্তিগত ও তাদের মালিকানাধীন সব ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (ফিন্যান্সিয়াল)। একই স‌ঙ্গে তা‌দের হিসাবের সব ধরনের লেনদেনের তথ্য চে‌য়ে‌ছে সংস্থা‌টি। মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত…

Read Full News

খালেদা জিয়াকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া : ফাইল ছবি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ আগস্ট) এ আদেশ দেওয়া হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে…

Read Full News

আগুনে নয়, পলকের নির্দেশে বন্ধ হয় ইন্টারনেট

  কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ হয় সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশক্রমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের নির্দেশনায়। ইন্টারনেট বন্ধের সঙ্গে ডেটা সেন্টারে আগুন লাগার কোনো সম্পর্ক ছিল না। মঙ্গলবার (১৩ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য…

Read Full News

সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো: মাইনুল হাসান। তিনি জানান, সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে…

Read Full News