ব্রেকিং

ভুল যতটা কমানো যায়, সে চেষ্টা করা হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নানা ভুলের কারণে মানুষের হয়রানি হচ্ছে জানিয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘ভুলগুলো যতটা মিনিমাইজ করা যায়, তা করা হবে।’ রোববার (১১ আগস্ট) সচিবালয়ে প্রথম কর্মদিবসে এ কথা বলেন তিনি। হাসান আরিফ বলেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এক হাজারের বেশি মামলা রয়েছে হাইকোর্টে।…

Read Full News

২৫তম প্রধান বিচারপতি হিসেবে রেফাত আহমেদের শপথ

  দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ রোববার বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এ বিষয়ে গতকাল শনিবার প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম…

Read Full News

পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ না দিলে পলাতক ঘোষণা করা হবে

  কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, নির্দিষ্ট তারিখ দেওয়া হবে, এর মধ্যে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ না দিলে তাদেরকে পলাতক ঘোষণা করা হবে। রোববার (১১ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে বুধবার বিকাল ৪টায় পুলিশ সদর…

Read Full News

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

  আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি এবং দুর্নীতির অভিযোগ তোলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থী-অভিভাবকরা। একই সঙ্গে স্কুলের পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানমসহ গভর্নিং বডির পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। রোববার (১১ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর বেইলি রোডে স্কুলের মূল ক্যাম্পাসের সামনে এই বিক্ষোভ করছেন কয়েকশ…

Read Full News

ঢাবিসহ ৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

  ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর পাঁচদিনে পদত্যাগ করেছেন অন্তত নয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পদত্যাগ করা উপাচার্যের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। শনিবার (৯ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক মাকসুদ কামাল। বিষয়টি…

Read Full News

ইসলামী ব্যাংকে গোলাগুলির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হব ড. সালেহ উদ্দিন আহমেদ।

  ইসলামী ব্যাংকে গোলাগুলির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকে গোলাগুলি সম্পর্কে জেনেছি। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ রোববার (১১ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে…

Read Full News

মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদৌসকে হেফাজতে নিয়েছেন নৌবাহিনীর সদস্যরা

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদৌসকে হেফাজতে নিয়েছেন নৌবাহিনীর সদস্যরা। একই সঙ্গে তাঁদের ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলীকেও নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে নৌবাহিনীর হাতিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একদল নৌ সেনা হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি…

Read Full News

আমাদের সরকারের দায়িত্বের মধ্যে অন্যতম হচ্ছে সুশাসন সৈয়দা রিজওয়ানা হাসান

  অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের সরকারের দায়িত্বের মধ্য অন্যতম হচ্ছে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা। রোববার (১১ আগস্ট) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন সরকারের এই উপদেষ্টা। সকাল ৯টায় সচিবালয়ে আসেন সৈয়দা রিজওয়ানা হাসান। এদিন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে…

Read Full News

হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আমাদের অর্জন.কম  সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রোববার (১১ আগস্ট) গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন অর্থ পাচার প্রতিরোধ সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। বিএফআইইউ ব্যাংকগুলোকে হাসান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব…

Read Full News

সদ্য কারামুক্ত জামায়াতে নেতা দেলোয়ার হোসেন’কে ফুলের শুভেচ্ছা

আমাদের অর্জন.কম  বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মোঃ দেলোয়ার হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মো: সোহেল আহসান ভূঁইয়া শনিবার রাজধানীর চায়না টাউন মার্কেটের পঞ্চম তলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন কারামুক্তি লাভ করায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে মোঃ সোহেল আহসান ভূঁইয়া সাবেক অর্থ সম্পাদক মতিঝিল কম্পিউটার সোসাইটি প্রোপাইটর এসএইচ কম্পিউটার ঢাকা মতিঝিল,…

Read Full News

বিএনপি’র নামে চাঁদাবাজি মাস্তানি চলবে না- কেন্দ্রীয় ছাত্রনেতা ….. গোলাম আজম সৈকত

আমাদের অর্জন.কম  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার সহযোগী সংগঠনের নামে কোন ধরনের চাঁদাবাজি ও মাস্তানি চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা গোলাম আযম সৈকত। বিএনপির হাই কমান্ডের সিদ্ধান্ত মোতাবেক  ৯ আগস্ট তার বাড়িতে এক সমাবেশে রাজাপুর ও কাঠালিয়ার বিএনপি’র নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির নাম করে কেউ…

Read Full News

বিতর্কিত-দলবাজ বিচারপতিদের দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন।

  প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত-দলবাজ বিচারপতিদের দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে রোববারের মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। ব্যারিস্টার…

Read Full News

২৭ লাখ টাকা ও ১ কেজি স্বর্ণালঙ্কারসহ গণপূর্তের প্রকৌশলী আটক

  বরিশালে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, ইউএস ডলার ও কোটি কোটি টাকার সম্পদের নথিপত্রসহ পটুয়াখালীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদকে বহনকারী একটি গাড়ি আটক করেছে শিক্ষার্থীরা। তিনি কুষ্টিয়া সদরের হাউজিং এলাকায় বাসিন্দা। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে বরিশাল নগরীর চৌমাথা এলাকা থেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব সেনাসদস্যরা তাকে কোতোয়ালি মডেল…

Read Full News

বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে …. আমির খসরু মাহমুদ চেীধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চেীধুরী বলেছেন, আজকে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে। আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এর সঙ্গে দেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভালো সমর্থন ছিল। বিশেষ করে জাতিসংঘের। তাদের বড় ধরনের সমর্থন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে। শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে…

Read Full News

২৭টি মন্ত্রণালয় একাই সামলাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

  বাংলাদেশ সরকারের ৪৩টি মন্ত্রণালয়ের মধ্যে ২৭টি মন্ত্রণালয় একাই সামলাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে অন্তর্বর্তীকালীন এই সরকারে উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগসহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়গুলো হলো— মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়,…

Read Full News