বিএনপি’র নামে চাঁদাবাজি মাস্তানি চলবে না- কেন্দ্রীয় ছাত্রনেতা ….. গোলাম আজম সৈকত

আমাদের অর্জন.কম 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার সহযোগী সংগঠনের নামে কোন ধরনের চাঁদাবাজি ও মাস্তানি চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা গোলাম আযম সৈকত।

বিএনপির হাই কমান্ডের সিদ্ধান্ত মোতাবেক  ৯ আগস্ট তার বাড়িতে এক সমাবেশে রাজাপুর ও কাঠালিয়ার বিএনপি’র নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির নাম করে কেউ চাঁদাবাজি, মাস্তানি কিংবা অন্য কোনো অপরাধ করলে দল তাদের প্রতি কঠিন ও কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবে। এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলেন, বিএমপি’র নামে কেউ চাদাবাজি বা মান্তানী করলে সেনাবাহিনীর টহল দলকে জানান। সেনাবাহিনীর সহযোগিতা না পেলে আমাকে সরাসরি ফোন করুন। ইনশাআল্লাহ, প্রশাসনের সহযোগিতা পৌঁছে যাবে ।

বিএনপির কোনো কমিটির দোহাই দেয়া হলে সেই কমিটি ভেঙে দেয়া হবে। কোনো নেতার দোহাই দেয়া হলে সেই নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আইন সবার জন্য সমান। কোনো অন্যায় দেখলে ভিডিও করুন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিন। অপরাধী যে হোকনা কেনো ছাড় পাবেনা।

বিএনপির হাই কমান্ডের সিদ্ধান্ত হলো – আওয়ামী লীগের মতো হওয়া যাবেনা। উদারতা দেখিয়ে প্রয়োজনে আওয়ামী লীগের ভালো মানুষদের পাশে দাঁড়াতে হবে। সংখ্যা লঘু ভাই-বোনদের রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *