দেশের ৬১ জেলা পরিষদে ভোট ১৭ অক্টোবর

আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (২৩ আগস্ট) এ নির্বাচনের তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত‌্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএমে। সংশ্লিষ্ট জেলা প্রসাশকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *