নিজস্ব প্রতিবেদক ৮ আগস্ট, ২০২১
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকীতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মিলাদ ও তবারক বিতরন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী মৎস্যজীবী লীগ ০৮ আগস্ট ২০২১ইং, রবিবার, সকাল-৯.০০ ঘটিকায় বনানীস্থ বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে ১৫ই আগস্টে বঙ্গবন্ধুর স্বপরিবারে নিহত সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এবং প্রায় এক হাজার অসহায় ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা মোঃ সায়ীদুর রহমান, সাধারণ সম্পাদক জনাব লায়ন শেখ আজগর নস্কর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ তালুকদার, অর্থ সম্পাদক মোঃ নাছির উল্লাহ নাছির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিউল আলম শফিক, দপ্তর সম্পাদক এম এইচ এনামুল হক রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান কমল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক এস.এম সিদ্দিকী মামুন, রেজুয়ান আলী খান অর্নিক, সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ডিপটি, কার্যনির্বাহী সদস্য মোঃ জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন, সদস্য সচিব মোঃ আঃ জলিল সহ ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দ।
খাদ্য বিতরণ অনুষ্ঠান সার্বিক তত্বাবধায়ন করেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগ এর যুগ্ম আহ্বায়ক আবু আজম খান।