নিজস্ব প্রতিবেদক ৮ আগস্ট, ২০২১
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের৯১তম জন্মবার্ষিকী
উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট বিভিন্ন কর্মসূচি পালন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙ্গালীর সকল সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক জনাব শেখ শাহ আলম বলেন, বঙ্গবন্ধু কোন দিন বঙ্গবন্ধু নামকরণ হওয়া সম্ভব হতো না যদি বেগম ফজিলাতুন্নেছা মুজিবের মতো একহন সাহসী মহিয়সী নারী তার প্রিয় সহধর্মীনি না হতেন। বঙ্গবন্ধু নিজেই বলেছেন আমার জীবনের প্রধান অবলম্বন দুইটি, একটি হলো আমার নিজের আত্ম:বিশ্বাস, আর একটি হলো এই রেনুর মতো একজন প্রিয় সহধর্মীনি।
৮ আগস্ট ২০২১ সকাল ৯ টায় বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল কান্তি নাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এস বিজয়, অর্থ সম্পাদক আলভী সরকার, সহ অর্থ সম্পাদক রাজিয়া বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদক শেখ রজনি, ঢাকা জেলা কমিটির সভাপতি নৃত্যশিল্পী সজিব আহমেদ রনি, দক্ষিণ কেরানীগঞ্জ কমিটির সভাপতি ইভা আক্তার, সদস্য আলামিন।
দিনটি পালন করার জন্য সকাল ১১.৩০ টায় ভার্চুয়াল এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি, সম্মানিত আলোচক হিসেবে যুক্ত ছিলেন মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের অন্যতম সদস্য এড. নুরুল ইসলাম ঠান্ডু, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক জনাব শেখ শাহ আলম। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মুহা: রোকন উদ্দিন পাঠানের সঞ্চালনায় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজিবের পরিচালনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট ও ICON TV24 এর পেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।