দেশে এখন নামি-দামি ব্র্যান্ডের নকল ওষুধ তৈরি হচ্ছে। জীবন রক্ষাকারী এই ওষুধ দেশের বিভিন্ন এলাকায় কারখানা খুলে নকল করা হচ্ছে। নকলের তালিকায় আছে করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধও। এসব ওষুধ বিপণনের জন্য রয়েছে বিশেষ নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের কেন্দ্র ঢাকার মিটফোর্ডের ওষুধের পাইকারি বাজার। ওষুধ ব্যবসায়ীদেরই কেউ কেউ এই নেটওয়ার্ক পরিচালনা করেন। বিভিন্ন সময়ে পুলিশের অভিযানে এসব বিষয় বেড়িয়ে এলেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হচ্ছে না অপরাধীদের।