যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণির ৮৩ তম জন্মদিন

 

আমাদের অর্জন: শনিবার ০৪ ডিসেম্বর  ২০২১

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট লেখক, সাংবাদিক শহীদ ফজলুল হক মনির  ৮৩তম জন্মদিন ।

 

যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণির ৮৩ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, রাজনীতি মানে অধিকারবঞ্চিতদের অধিকার আদায় করা। তাই আপনারা দেখেছেন যুবলীগ গত দুই বছর করোনা প্রাক্কালে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। প্রায় ৭৫ লাখ মানুষের কাছে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে, শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে, টেলিমেডিসিন এর মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে এবং এবছর আমরা প্রধানমন্ত্রী গৃহহীনদের গৃহদান কর্মসূচির আদলে আশ্রায়ন কর্মসূচি অব্যাহত রেখেছি ,

আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে,  ৯নং ওয়ার্ড যুবলীগের বিশাল মিছিল নিয়ে অংশ গ্রহণ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *