শোবিজ অঙ্গণে আরো এক মহোনীয় মায়াবী মুখ যুক্ত হলো : তুর্যা সৈয়দ নীল

আমাদের অর্জন  শনিবার ০৪ ডিসেম্বর ২০২১

মহোনীয় অভিনয় দক্ষতা দিয়ে তুর্যা সৈয়দ নীল দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্নার গান “হইলি না আমার” এবং তুর্যা সৈয়দ নীল

অভিনয়ের মধ্যে দিয়ে মনোরম সুন্দর শ্রুতিমধুর গানটিতে ভিন্নতা খুজে পাওয়া যাবে। স্যাড ঘরনার গানটি নিয়ে এবারে “হইলি না আমার” শিরোনামে গানটি নিয়ে তুর্যা বলেন, এমন সুন্দর কথামালার গান

এখনকার সময় খুব কমই হয়। আমি চেষ্টা করেছি আশা রাখি আপনারা নিরাশ হবেন না। যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে সহ সকল সামাজিক যোগাযোগ মধ্যমে কণ্ঠশিল্পী পান্নার গান জনপ্রিয়তার তুঙ্গে থাকে।

“হইলি না আমার” গানটি কণ্ঠশিল্পী পান্না নিজেই লিখেছেন, গানটিতে সুর দিয়েছেন শিল্পী এস এ আপন, মিউজিক করেছেন অনিম খান, ভিডিও ধারণ করেছেন জেএস জিসান, গানটিতে তুর্যা বিপরীতে অভিনয় করেছেন আশিক চৌধুরী।

গানটির স্টরি যেহেতু পান্না নিজেই লিখেছেন তাই এই গানটি স্যাড গান হবে বলে তিনি উল্লেখ করেছেন। এই গানটি নিয়ে এমএসটি পান্না অনেক আশাবাদী, গানটি অতি শিঘ্রই পান্নার ইউটিউব চ্যানেল পিএম মিউজিকে পাবলিস্ট হবে।

উল্লেখ্য, এমএসটি পান্নার আরো দশটি গানে তুর্যাকে নতুন রূপে দেখা যাবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *