আমাদের অর্জন ঃ ৩ ডিসেম্বর ২০২১
আউটসোর্সিং বাতিলের দাবি ও কর্মরত সরকারি দপ্তর অধিদপ্তরে আউটসোর্সিং সকল কর্মচারীদের রাজস্ব খাতে হস্তান্তর ও স্থায়ী করণের দাবি জানিয়েছেন সরকারি দপ্তর অধিদপ্তরের সকল আউটসোর্সিং কর্মচারীবৃন্দ
শুক্রবার ০৩ ডিসেম্বর ২০২১ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ আয়োজিত মানববন্ধনে সংগঠনের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান আনিসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এম জীবনের পরিচালনায় বক্তব্য রাখেন বিভিন্ন সরকারি অধিদপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মকর্তাবৃন্দ তারা বলেন এই বিজয়ের মাসে সকল আউটসোসিং কর্মচারীদের রাজস্ব খাতে স্থায়ী করণের দাবি জানান তা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও বলেন তারা। কর্মচারীদের দাবিনামা ১।আউটসোসিং বাতিল করে সকল কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও স্থায়ী করণের দাবি, ২।সরাসরি সেবা প্রদানকারীর সাথে চুক্তি করতে পারবে ঠিকাদারকে না রাখার দাবি,৩। দৈনিক মজুরী ভিত্তিক নিয়োজিত সকল কর্মচারিদের চাকুরী পর্যায়ক্রমে বয়স শিথিল করে স্থায়ী করার দাবি, ৪। বিভিন্ন দপ্তর অধিদপ্তরে ঠিকাদারকে ঘুষ দিতেনা পারায় যাদেরকে চাকুরী চুত করা হয়েছে তাদেরকে পূর্ণবহাল করার দাবি,৫। উৎসব বোনাস ও কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করার দাবি, ৬।বিনা অপরাধে যেসকল কর্মচারীদের চাকুরী চলে গেছে দ্রুত তাদের চাকুরী পূর্ণবহালের দাবি জানাচ্ছি।