জায়গা জমির বিরোধের কারনে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা।

আমাদের অর্জনঃ

কাঠালিয়ায় পূর্ব শত্রুতা ও জায়গা জমির বিরোধের কারণে  স্কুল শিক্ষক মোঃ সুজন ঘরামীকে পিটিয়ে হত্যা।

কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুজন ঘরামীকে তার নিজ গ্রাম তারাবুনিয়া জমিজমা নিয়ে বিরোধের কারনে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

৭ মার্চ সোমবার  সকাল ৯ ঘটিকার সময় পাটিখালঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তারাবুনিয়া গ্রামের মালেক ঘরামী ও তার ছেলেদের উপরে জমিজমা নিয়ে বিরোধের কারনে হামলা করেছেন একই গ্রামের জাকির মৃধা পিতা মৃত্যু গফুর মৃধা, মুছু মৃধা পিতা জাকির মৃধা,আলমগির মৃধা পিতা মৃত্যু গফুর মৃধা, খায়রুল মৃধা পিতা আলমগির মৃধা, দুলাল মৃধা পিতা শাহআলম মৃধা, শাহআলম মৃধা পিতা মৃত্যু গফুর মৃধা আরো অনেকে।

পিতা কে বাঁচাতে এসে দুই ছেলে সুজন গরামী ও সাহিন ঘরামী গুরুতর আহত হয়।

আহত  অবস্থায় কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়ায় প্রথমিক চিকিৎসা দেয়া হয় ২ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কারণে  তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান স্থানিয়  জনতা। রোগির অবস্থা আরো অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে। রাতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার  সকালে মৃত্যু হয় সুজন ঘরামীর।

ঘটনা স্থল পরির্দশন করেন তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহবুবুর রহমান জানান । আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি অভিযুক্তদের গ্রেফতারের  চেস্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *