আমাদের অর্জনঃ
স্বাধীনতার গল্প নারী শিশু ও তৃতীয় লিঙ্গ উন্নয়ন বিষয়ক সেমিনার
৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানী ঢাকা গ্যালারিতে হারনেট টিভি সেমিনারের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রায় একশত শিশু, শিক্ষক, অভিভাবক,ও উন্নয়নকর্মী উপস্থিত ছিলেন। সেমিনারটি তিনটি ভাগে সাজানো হয়।
উম্মুক্ত আলোচনা ১ম পর্বে দেশপ্রেম ও লিঙ্গ সমতা নিয়ে বিভিন্ন বয়সের বাচ্চারা তাদের অভিজ্ঞতা৷ কথা শেয়ার করেন। এছাড়া উপস্থিত শিশুরা তাদের মেধার বিকাশ গিটার, পিয়ানো নানা মাধ্যমে সেমিনারে তুলে ধরেছে।
প্যানেল-২ তে প্রথম বারের মতো বাবা, মা, ও ছেলে-মেয়ে যোগ দিয়েছে। আর ২য়তে উপস্থাপনায় ছিলেন স্কলাস্টিকা স্কুলের সাবেক ভাইস প্রিন্সিপাল ফারিদা মনি শহিদুল্লাহ। তিনি ছোট্ট বাচ্চাদের সাথে দেশপ্রেম নিয়ে নানা প্রশ্নও গল্প করেন
প্রোগ্রামটিতে অংশগ্রহণকারীরা লিঙ্গ সমতা, দেশ মাতৃক স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে কথা বলেছেন।
প্যানেল-৩এ বিশেষভাবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইনফ্লুয়েনসার, ইউটিউবার, (সালমান মুক্তাদির, ডন সামদানী, রাবা খান, রাফায়েদ রাকিব, শিরিন শিলা, তানিম রহমান, পিয়া জান্নাতুল, এসনা হাবিব ভাবনা।
তারা দেশপ্রেমের প্রকৃত মনোভাব বিভিন্নভাবে তুলে ধরেছেন এবং একই সাথে তারা লিঙ্গ-সমতা নিয়ে সচেতনতার দিক নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট উপস্থিত সকল পার্টনার এহেন ওপেন ফোরাম আলোচনার জন্য হারনেটকে সাধুবাদ জানিয়েছে।
প্রোগ্রামটিতে উন্নয়নকর্মীসহ হারনেট টিভির
তারা দেশপ্রেমের প্রকৃত মনোভাব বিভিন্নভাবে তুলে ধরেছেন এবং একই সাথে তারা লিঙ্গ-সমতা নিয়ে সচেতনতার দিক নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট উপস্থিত সকল পার্টনার এহেন ওপেন ফোরাম আলোচনার জন্য হারনেটকে সাধুবাদ জানিয়েছে।
প্রোগ্রামটিতে উন্নয়নকর্মীসহ হারনেট টিভির চেয়ারম্যান হোসনা প্রধান উক্ত প্রোগ্রামে বাচ্চাদের সাথে আলোচনায় অংশ নেন। পোগ্রামের পরিকল্পনাকারী হারনেট টিভির ফাউন্ডিং সিইও আলিশা প্রধান বলেন,, হারনেট টিভি ভবিষ্যতে এমন আরো অনেক ইভেন্ট করবেন যেখানে আরো অনেকে সামাজিক জন সচেতনা মূল্যবোধে অগ্রণী ভূমিকা রাখার সুযোগ পাবেন বলে জানান।