আমাদের অর্জন:
আজ শুনবো একজন সফল খেজুর ব্যবসায়ী আজিজুল হকের গল্প ।
নামঃ আজিজুল হক , জন্মস্থান মাদারীপুর ১৫ বছর বয়সে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর পাশে হাউজবিল্ডিং ফলপট্টিতে দীর্ঘ ২৫ বছর যাবৎ সততা ও নিষ্ঠার সাথে ভালোমানের ফরমালিনমুক্ত দেশি বিদেশি সম্পূর্ণ কেমিক্যালমুক্ত ফল বিক্রি করে যাচ্ছেন আজিজুল হক। তিনি বলেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ফল পাওয়া যায় দামও একটু কম তারপরও হাউজ বিল্ডিং এর এখানে যারাই ফল কিনতে আসেন মান কোয়ালিটির দিক থেকে বলা যায় এক নম্বরে এবং কাস্টমার এর ভিতর আস্থা তৈরি হয়েছে কেমিক্যালমুক্ত ফল পাওয়া যায় আমার বয়স বর্তমানে ৪০ এর উপরে কিন্তু ২৫ বছর কেটেছে এই ফল ব্যবসার সাথে । আমার কাছে বর্তমানে রয়েছে নানান খেজুর যেমন আজুয়া, আম্বার, মরিয়ম, বাম রুম, কালমি, সুপকারি, সাগাই, বড়ই, ধাপপাস , যার মূল্য ১২০০ শত টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়।
গতানুগতিক ধারার বাইরে কিছু করতে হবে। সবাইতো যত পারে মুনাফা শুষে নেয়, আপনাকে পণ্য বা সেবার উপর পরিমিত এবং ন্যায্য মুনাফা উপার্জন করতে হবে। পণ্য সেবার কোয়ালিটি বা মানের সাথে আপোষ করা যাবে না এবং গ্রাহককে ঠকিয়ে খারাপ পন্য সরবরাহ করা যাবে না। গ্রাহকের চাহিদা ও মনোভাবকে সর্বদা্ই মর্যাদার চোখে দেখতে হবে।সময়ানুবর্তীতা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে।
এরকম স্বকীয় বৈশিষ্ট আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে।………..