প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, ঝালকাঠি জেলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য আমার একটা পরিকল্পনা আছে, সে অনুযায়ী কাজ করতে চাই।
বুধবার রাতে গুলশানের আফিসে ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকার নেতাদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
এ সময় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ঝালকাঠির প্রতি আমি নাড়ির টান অনুভব করি সব সময়। সেই টান থেকেই মানুষের জন্য কাজ করতে বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে দেশে চলে এসেছি। যে মাটিতে জন্মেছি, বেড়ে উঠেছি, সেখানকার জন্য, মানুষের জন্য ভালো কিছু কাজ করতে চাই। এই চিন্তা থেকে প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। আমার লক্ষ্যে অটল, কাজের ব্যাপারে আমি অত্যান্ত আশাবাদী।
তিনি বলেন, ঝালকাঠির শীতলপাটি, রূপান্তর গহনা, গামছার মতো ঐতিহ্যবাহী অনেক পণ্যের সারাদেশে সুনাম রয়েছে। পেয়ারা, আমড়া, সুপার