আমাদের অর্জন:
EFC FOOD HEALTHY FOOD এই প্রতিশ্রুতি সামনে নিয়ে প্রতিষ্ঠিত EFC FOOD LTD.পথ চলার ১বছর ও প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন ।
গত ২২ মে ২০২২ ইং রবিবার রাজধানীর পল্টনস্থ EFC FOOD HEALTHY FOOD কোম্পানির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম আজম সৈকত, ব্যবস্থাপনা পরিচালক জি,এম রাকিব খান, পরিচালক জনাব আসাদুল্লাহ , পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এম. মোফাজ্জল ইবনে মাহফুজ এবং প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত নতুন প্রধান কার্যালয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম সারাদেশ ব্যাপী ( প্রতিটি জেলায়) আরো সম্প্রসারণ করা হবে ও বর্তমানে যে শাখাগুলো চলমান রয়েছে তার সার্বিক কর্মকান্ডে গতি আসবে বলে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী গনমাধ্যমকে আশাবাদ ব্যক্ত করেন। প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক জনাব জিএম রাকিব খান, পরিচালক মোঃ আসাদুল্লাহ ও চেয়ারম্যান গোলাম আজম সৈকত প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় উপস্থিত অতিথি বৃন্দসহ দেশবাসীর কাছে দোয়া ,সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। জনাব মোশাহেদ হাসানের সঞ্চালনায় অতিথিবৃন্দ কোম্পানি কে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে EFC FOOD HEALTHY FOOD সাথে থাকার প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে নেওয়ার পরামর্শ ব্যক্ত করেন ।