‘ম্যানেজার অব দ্যা ইয়ার’ পদকে মনোনীত হলেন ডা. আলমগীর মতি

পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হারবাল, অর্গানিক ও হাজার বছরের পুরাতন চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বে জনপ্রিয় করেছেন মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আলমগীর মতি।
এই অবদানের জন্য হাউজ অব অ্যাওয়ার্ডস, অক্সফোর্ড, যুক্তরাজ্য থেকে ডা. আলমগীর মতি অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘ম্যানেজার অব দ্যা ইয়ার’ পদকের জন্য মনোনীত হয়েছেন।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ২১ ডিসেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি-২ বাংলাদেশের গভর্ণরের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ডা: আলমগীর মতি। তিনি ৫০ হাজারেরও অধিক ব্যক্তিকে নিজ খরচে চোখের অপারেশন করার মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *