ভালোবাসা দিবস উপলক্ষে অঙ্গীকার স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর পক্ষ থেকে দুজন প্রতিবন্ধী মানুষকে হুইলচেয়ার বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুবেল হোসেন।
সেই সাথে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ.জে.এম সানজিদ ফরাজী ও প্রচার সম্পাদক জুনায়েদ সিদ্দিকী।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের দুঃখ দুর্দশার খবর যখন জানতে পাই তখন আমাদের মন ডুকরে ওঠে। দেশ ও মানুষের কল্যাণে যেন আমরা আজীবন শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যেতে পারি তারই ধারাবাহিকতায় আজ দুজন অসহায় প্রতিবন্ধী বৃদ্ধকে হুইলচেয়ার বিতরণ করা হয়।
তারা চলাফেরা করায় অক্ষম। বিছানায় পড়ে থাকার অবস্থায় ছিল। অন্যকারো সাহায্য ছাড়া চলার কোন উপায় ছিলোনা। এখন আল্লাহর রহমতে তাদের একটা অবলম্বন হয়েছে।
অঙ্গীকার সেচ্ছাসেবক ফাউন্ডেশনের পাশে আপনারা যারা থাকেন এবং বিভিন্ন ভাবে সহযোগীতা করেন তাদের প্রতি আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের জন্য আমরা এতদূর আসতে পেরেছি। ভবিষ্যতে আমাদের এই ধরনের সেবামূলক কাজ চলমান থাকবে। একদিন দেশব্যাপী আমাদের কাজ ছড়িয়ে যাবে। আশা করছি আপনাদেরকে আমরা সবসময় পাশে পাবো ইনশাআল্লাহ।
ছবিঃ হৃদয় খান।