আবারও টাইগারের নায়িকা কৃতি

 

গত বছরই ঘোষণা আসে বিকাশ বহল পরিচালিত নতুন সিনেমা ‘গণপথ’ নিয়ে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন ভাসু ভগ্নি, বিকাশ বহেল, দীপশিখা দেশমুখ এবং জ্যাক্কি ভগনাণী।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে টাইগার শ্রফের অন্তর্ভুক্তির খবরও তখনই জানা যায়।

তবে এবার সিনেমাপ্রেমিদের জন্য নতুন খবর। ‘গণপথ’ সিনেমায় টাইগারের বিপরীতে অভিনয় করবেন কৃতি স্যানন। এই খবর বলিউডপাড়ায় বেশ চমক তৈরি করেছে।

২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কৃতি ছবিটির জন্য অডিশন দিয়েছেন। তারপর তাকেই নেয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছেন সিনেমার প্রযোজক-নির্মাতা। এর আগে ২০১৪ সালে সাব্বির খানের ‘হিরোপন্তি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন টাইগার এবং কৃতি।

১০ ফেব্রুয়ারি (বুধবার) টাইগার নিজে তার টুইটার আইডি থেকে কৃতিকে অভিনন্দন জানিয়েছেন। আবারও জুটি হিসেবে কৃতিকে পেয়ে তিনি বেশ আনন্দিতই।

সিনেমার নির্মাতা-প্রযোজকদের ভাষ্য, ‘গণপথ’-কে অ্যাকশন ধারার সিনেমা হিসেবে নির্মাণ করতে চাইছেন তারা। ভবিষ্যতে সিনেমাটির সিক্যুয়েল তৈরি করার পরিকল্পনাও রয়েছে তাদের। চলতি বছরের মাঝামঝি সময় হতে শুরু হতে পারে এ সিনেমার শুটিং। আর মুক্তি দেয়া হবে ২০২২ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *