চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৭৫

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭৫ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৬৬১ জন। এ সময় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭২টি নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় নয়জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৯টি নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষা ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষা করে ১২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৫২টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় একটি পজিটিভ ফল আসে। আবার কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৬টি নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *