আমাদের অর্জন.কম
নবম জাতীয় পে-স্কেল ঘোষনাসহ ৬ দফা দ্রুত বাস্তবায়ন দাবি সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংবাদ সম্মেলন
নবম জাতীয় পে-স্কেল ঘোষনা, প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে আসন্ন ২০২৪-২০২৫ অর্থ বছরের জাতীয় বাজেটে অর্থের সংস্থান রাখা এবং সর্বনিম্ন বেতন-ভাতা ত্রিশ হাজার টাকা করাসহ ৬ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন।
১১ মে শনিবার বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। অন্য দাবিগুলো হচ্ছে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল ভাতা হিসেবে প্রদান করা, বিনা সুদে গৃহনির্মাণ ঋণ প্রদান, টাইমস্কেল, সিলেকশন গ্রেড পূর্ণবহাল, আউট সোর্সিং প্রথা বাতিল এবং সচিবালয়ের ন্যায় এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা। সরকারি কর্মচারিদের চলমান বৈষম্য ও অসংগতি দূরীকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সরাসরি স্বাক্ষাৎসহ ছয় দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান ভূঞা। সরকারি কর্মচারিদের বিভিন্ন পর্যায়ের বৈষম্য ও অসংগতির চিত্র তুলে ধরার পাশাপাশি সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আকতার হোসেন। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাশার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ মহসিন ভূইয়া, মোঃ সালাহ উদ্দিন আহম্মেদ, আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সভাপতি মোঃ বাহার উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নজির আহমেদ ভূইয়া, মাহবুব আলম, জহুরুল হক, মোঃ আব্দুল করিম, মোঃ আশিকুর রহমান, মোঃ শফিউল বাশার, মোঃ সেলিম রেজা, মোঃ কামরুজ্জামান উজ্জল, তহুরা খানম, বোরহান উদ্দিন ও সাইফুল ইসলাম চৌধুরী, মহানগর কমিটির কার্যকরী সভাপতি মোঃ নজরুল ইসলাম ও মোঃ আমির হোসেন, কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক বি. এম. রবিউল ইসলাম ও মোঃ আশরাফ ছরোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন চৌধুরী, মোঃ তানজির হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ সাইদুর রহমান চৌধুরী, মোঃ শাহাবুদ্দিন বিশ্বাস, মাহমুদা আক্তার রেখা, শেখ নাজমুল ইসলাম শাহীন, মোঃ মাসুদ রানা, মোঃ রেজাউল করিম, মোঃ মাহে আলম, রওশন আরা রুবি, মোঃ হাবিবুল্লাহ, মোঃ আব্দুল হান্নান, মোঃ রাহিদুর রহমান রাহী, মোছাঃ ফেরদৌসী আক্তার, বেগম নূরুন নাহার, মোঃ শাহবুদ্দিন আহম্মেদ প্রমুখ।
##