আমাদের অর্জন.কম
টানা ৪র্থ বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন শফিক আহমেদ ফালান ও শামসুল হক
আসন্ন উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে কেরানীগঞ্জে শাহিন আহমেদ আনারসপ্রতীক নিয়ে টানা চতুর্থবারের মতো বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানিয়েছেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: শফিক আহমেদ ফালান ও থানা যুবলীগের সদস্য শামসুল হক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান
এ সময়ে শফিক আহমেদ ফালান বলেন কেরানীগঞ্জে মাটি ও মানুষের নেতা যিনি বারবার নির্বাচিত দক্ষ সংগঠক এবং কেরানীগঞ্জে উন্নয়নের রূপকার যিনি কেরানীগঞ্জকে একটি মডেল উপজেলা গড়ার জন্য তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন আমরা যারা আওয়ামী লীগের সহযোগী সংগঠন আছি আমরা সবসময়ই শাহীন ভাইয়ের পাশে থেকে তার সহযোগিতা করব এবং তার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা পাশে আছি পাশে থাকবো ,
শামসুল হক বলেন আমরা দীর্ঘদিন শাহিন আহমেদের নেতৃত্বে কেরানীগঞ্জের রাজনীতি করে আসছি এবং আমরা যতদিন আছি শাহীন ভাইয়ের নেতৃত্বে রাজনীতি করবো ইনশাল্লাহ তিনি যেন কেরানীগঞ্জকে মডেল উপজেলা গড়তে পারেন ।