আমরা অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: জয়নুল আবদিন ফারুক

আমাদের অর্জন.কম 

অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

 

বুধবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনেবাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক প্রতিবাদ সভায় ।

জয়নুল আবদীন ফারুক বলেন, শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে, তাহলে বিএনপি-জামায়াত এক কোটি আ.লীগ নেতাকর্মীকে হত্যা করবে। বুকে হাত দিয়ে বলতে পারি, আওয়ামী লীগের

একজন কর্মীর গায়েও আমরা হাত তুলিনি।

বিপএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা এখনো কেন প্রত্যাহার করা হলো না- এ প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, কথা বলুক। যে কথাগুলো তিনি

দীর্ঘদিন ধরে বিদেশ থেকে বলে আসছেন। তার সাংগঠনিক নির্দেশ এবং রাষ্ট্র নায়কত্বমূলক বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় যে, বাংলাদেশে জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবে বাংলাদেশের

গণতন্ত্রকে অটুট রাখতে।

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিপএনপির এই নেতা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা আজ ক্ষমতায় নেই, ক্ষমতায় আছে এমন এক ব্যক্তি, যাকে আপনি (শেখ হাসিনা) ১৪ তলা পর্যন্ত হেঁটে

হেঁটে উঠিয়ে (আদালতে) হাজিরা দিতে বাধ্য করেছেন। সেই ড. ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আল্লাহ অহঙ্কারকারীকে ক্ষমা করেন না। ক্ষমা আপনাকে করবে কিনা জানি না। তবে, আপনার উচিত

বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপি বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির

সদস্য আবুল নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি মো: সালাউদ্দিন খান পিপিএম, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কর্মজীবী দলের সাধারণ

সম্পাদক আলতাফ হোসেন সরদার, সভাপতি ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী কর্মজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ আব্বাস আলী, সভা পরিচালনা করেন সদস্য সচিব মোকলেসুর রহমান মুকুল, এসময়

বক্তব্য রাখেন বাংলাদেশ সিটি ও পৌর ফেডারেশনের মহাসচিব এস এম মোশারফ হোসেন মিলন , শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাদল হাওলাদার , উপস্থিত ছিলেন

সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান নয়ন , দপ্তর সম্পাদক মোঃ সোহাগ মিয়া, প্রচার সম্পাদকরা ফিরোজ মাহমুদ, শাহবাগ থানা বিএনপির নেতা মাহবুব আলম, সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর

কর্মজীবী দলের সদস্য সচিব মোকছেদুর রহমান মুকুল, জাতীয়তাবাদী কর্মজীবী দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *