সুদানের এল ফাশের আল কিদা গার্লস স্কুলে মুজিব বর্ষের লোগো সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ

অনলাইন ডেস্ক :

সুদানের দারফুর প্রদেশে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের পক্ষ থেকে মুজিব বর্ষের লগো সম্বলিত আট শতাধিক শিক্ষা উপকরণ আল কিদা গার্লস স্কুলে প্রদান করা হয়। এই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উনামিডের পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্না, বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোনা বাদুই আব্দেল, উত্তর দারফুরে লিয়াজো অফিসার কর্নেল আমির ও ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ব্যানএফপিইউ উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক শিক্ষা উপকরণ স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়। প্রদান অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান শিক্ষিকা শিক্ষা উপকরণ প্রদানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন এই উপকরণ গুলো শিক্ষার্থীদের খুবই প্রয়োজন ছিল, এর মাধ্যমে সুদান ও বাংলাদেশের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধি করবে। এর আগে ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম কর্তৃক মহান মুক্তিযুদ্ধে ও বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার অবদানের কথাকে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন। উনামিড চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্নাহ আজকের অনুষ্ঠানকে ঐতিহাসিক দিন বলে আখ্যা দেন। তিনি বলেন এর আগেও বাংলাদেশ পুলিশ এখানকার স্কুলগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে যা অতীতে কোন দেশের প্রতিনিধি দারফুরের প্রদান করেন নি। বাংলাদেশ পুলিশের একটি ইউনিট শান্তিরক্ষা মিশনে এসে শান্তিরক্ষা প্রতিষ্ঠার কাজের পাশা-পাশি বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী প্রদানের দিনটি মাইলফলক হিসাবে উনামিডের ইতিহাসে থাকবে বলে উল্লেখ করেন। ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম সূচনা বক্তব্যে মহান ভাষা দিবসের উপর সংক্ষিপ্ত ধারনা প্রদান করেন। তিনি বলেন আমরা মিশন এরিয়াতে ইতিমধ্যে দারফুরের নিয়ালা বিশ্ববিদ্যালয় ও খার্তুম বিশ্ববিদ্যালয়ে জাতির পিতাকে পরিচিতি করার উদ্দেশ্যে শতাধিক বই প্রদান করি এবং ৪টি স্কুলে নানা ধরণের শিক্ষা উপকরণ প্রদান করি। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সুদানের যুদ্ধ বিধস্ত প্রদেশ দারফুরে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। এর আগে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু ক্যাম্পে শহীদ মিনারে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের সকল সদস্য পুষ্প স্তবক অর্পণ করে। মেডিক্যাল অফিসার চন্দ্র শেখর দত্ত জানান ইতিমধ্যে এই ইউনিটের কমান্ডারের প্রচেষ্টায় বৃক্ষ রোপণ, বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ, অবহেলিত বাস্তুচুত্য মহিলাদের বিভিন্ন আয়মূলক কর্মশালা প্রদান, সুদান গস পুলিশকে প্রশিক্ষণ প্রদানসহ নানা কার্য্যক্রম গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *