এক যুগ পড়ে বাংলাদেশে ফিরছেন নিউ ইয়র্ক মহানগর বিএনপির সভাপতি সেলিম রেজা

 

বাংলাদেশে ফিরছেন যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ।

বাংলাদেশের পর বিএনপি’র রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত ছিল লন্ডন। কেন্দ্রীয় সব কর্মসূচি ঢাকার পাশাপাশি লন্ডনে বড় পরিসরে পালিত হত। অনেক কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যোগ দিতেন। বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকায় অনেকেই প্রায় এক যুগ দেশে আসতে পারেন নি। ছিল আইনি জটিলতা  গত ৫আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর  দেশে ফিরতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্

সাবেক  ছাত্র নেতা যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ঝালকাঠি জেলার রাজাপুরের কৃতী সন্তান হাবিবুর রহমান সেলিম রেজা আগামী ১৬ নভেম্বর বাংলাদেশে আগমন উপলক্ষে রাজাপুর কাঠালিয়া নেতাকর্মীদের মাঝে এক ধরনের আনন্দ উল্লাস বইছে অনেকেই বলেন বর্তমান যে ঝালকাঠি রাজনীতি এক তন্ত্র রাজনীতি চলছে এবং পুরনো রাজনীতিবিদদেরকে মাইনাস করা হচ্ছে আমরা আশা করি হাবিবুর রহমান সেলিম রেজা বর্তমানে রাজাপুর কাঠালিয়ার যেই রাজনীতি চলছে সেই রাজনীতি থেকে সক্রিয় রাজনীতিবীদদেরকে নিয়েই আগামী দিনের পথ চলবে।  আমেরিকায় তিনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেয়ায় তার উপর হুলিয়া জারি করায় দেশে আসতে পারেননি। তাই হাবিবুর রহমান সেলিম রেজা দীর্ঘ এক যুগ পরে  দেশে আসবেন।

হাবিবুর রহমান সেলিম রেজা জানান, ‘দেশ স্বাধীন হলেও আমরা এখনও পূর্ণাঙ্গ স্বাধীনতা পাইনি। আমাদের দল এখনও ক্ষমতায় আসেনি। আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যম নতুন সরকার গঠন হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে চলতে হবে। সবাই মিলে নির্বাচনে বিজয় এনে সরকার গঠন করতে পারলে ইনশাল্লাহ দেশ নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারবো।’ তিনি বলেন, শেখ হাসিনার প্রতিহিংসা পরায়নতার শিকার হয়ে আমি একযুগ দেশে ফিরতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার ফলে এখন স্বাধীন দেশে ফিরতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *