বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূণ্যভূমি টুঙ্গিপাড়া প্রেসক্লাবে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের গোপালগঞ্জ,বাগেরহাট,পিরোজপুর জেলার সাংগঠনিক কার্যক্রম উপলক্ষে  ৬ মার্চ শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি বিএম গোলাম কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কান্তি নাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব, দপ্তর সম্পাদক সাগরিকা মন্ডল, অর্থ সম্পাদক আলভি সরকার, টুঙ্গিপাড়া পৌরসভার কাউন্সিলর মইনুল ইসলাম অপুসহ টুঙ্গিপাড়া, গোপালগন্জ, বাগেরহাট ও পিরোজপুরের সাংস্কৃতিমনা ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ হাজার বছরের শেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *