৭ মার্চে বিশেষ স্যুভেনির শিট ও খাম অবমুক্ত

 

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি স্যুভেনির শিট ও খাম অবমুক্ত করা হবে। এছাড়া এদিন একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

শনিবার (৬ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

 

তিনি বলেন, ৭ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *