আমাদের অর্জন.কম শনিবার ২ মে ২০২৬
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন।
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার ২ মে ২০২৬ শেরেবাংলা নগর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা বিএনপি
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মজুমদার, সহ-সভাপতি আবুল কালাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম আউয়াল সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।