গুগল ম্যাপসের ভুলে আরেক বিয়েতে উপস্থিত বরযাত্রী

পথ চিনতে মানুষ যুগে যুগে নানান পন্থা অবলম্বন করতো। সভ্যতার অগ্রগতিতে মানুষের সেই দুঃখ লাঘব হয়েছে নতুন প্রযুক্তির কল্যাণে। যে কোনো পথে যেতে হলে হাতে থাকা স্মার্ট ডিভাইস এখন মানুষকে পথ চিনিয়ে দেয়। সেই ডিভাইস অনুসরণ করেই এবার বিপদে পড়েছে একদল বরযাত্রী।

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতার মাসুল দিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে। গুগল ম্যাপস অনুসরণ করে তারা এক ভুল বিয়েবাড়িতে উপস্থিত হন। অন্য নারীকে বিয়ের প্রস্তুতিও সেরে ফেলেন তারা। উপহারও আদান-প্রদানও হয় বর ও কনে পক্ষের মধ্যে।

ইন্দোনেশিয়ার রোসারি হ্যামলেট এলাকার এক গ্রামে একই দিনে একটি বিয়ের ও একটি বাগদানের অনুষ্ঠান চলছিল। কাকতালীয়ভাবে যে ভুল বাড়িতে পাত্রপক্ষ হাজির হয় সেখানেও বিয়ের আয়োজন চলছিলো।

ভুল বাড়ির বিয়ের কনেও বুঝতে পারেননি যে অন্য লোক তাদের বাড়িতে প্রবেশ করেছে। কারণ সে তখন সাজগোজে ব্যস্ত ছিলো। তার অনুপস্থিতিতে তার পরিবারের সদস্যরা ভুল করে তাদের বাড়িতে আসা পাত্রপক্ষকে স্বাগত জানায় এবং উপহারও দেয়।

কিন্তু ওই বাড়িতে বাগদানের অনুষ্ঠান হওয়ায় ঢোকার কিছুক্ষণের মধ্যেই পাত্রপক্ষ ভুল বুঝতে পারে। কনের পরিবার কাছে ক্ষমা চেয়ে সঠিক ঠিকানা নিয়ে স্থান ত্যাগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *