আমাদের অর্জন.কম… ১ আগস্ট ২০২১ রবিবার
নরসিংদী জেলা সমিতি ঢাকা, ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ২০২১-২০২৩ ইং বর্ষে দুই বছর মেয়াদী অনুমোদন
নরসিংদী জেলা সমিতি, ঢাকা কার্যনির্বাহী কমিটি ২০২১-২০২৩ ইং বর্ষে দুই বছর মেয়াদী নবনির্বাচিত কমিটির অনুমোদন দেন ঢাকা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ রকুনুল হক ও সালমা বেগম গত ০৯-০৬-২০২১ তারিখ মোঃ শহিদুল ইসলামকে সভাপতি, মোঃ মোসলেহ উদ্দিনকে কার্যকারী সভাপতি ও মোঃ শাহ আলমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
নব-নির্বাচিত নরসিংদী জেলা সমিতি কমিটির সকল সদস্যদের কে অভিনন্দন জানিয়েছেন নরসিংদী জেলা সর্বস্তরের নেতৃবৃন্দ তারা বলেন আমাদের এই নতুন কমিটি সামাজিক কর্মকাণ্ড ও উন্নয়নের মাধ্যমে সমিতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমরা সকল প্রকার রাজনীতির মত পার্থক্য ভুলে গিয়ে নরসিংদী সমিতিকে এগিয়ে নিয়ে যাব
রাজনীতি যার যার নরসিংদী সমিতি আমাদের সবার নরসিংদী জেলা সমিতির নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন