গণটিকা দান সফল করতে প্রচারণা চালাবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

৪ আগস্ট, ২০২১

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গণটিকা কার্যক্রম সফল করতে সারাদেশে মানুষের মঝে প্রচার চালাতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর ও দলের সহযোগি-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের বিশেষ সভার সূচনা বক্তব্যে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *