অনলাইন ডেস্ক: ২৪ আগস্ট, ২০২১ ছবি: সংগৃহীত
১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত (২৩ আগস্ট) বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করতে যাচ্ছে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ৮৪তম বৈঠক অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য বারের মতো তথ্য সংগ্রহে কমিশনের বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা নেই। উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তাদের আবেদন করতে হবে। পাশাপাশি অনলাইনে নিবন্ধন করা যাবে। তারপর বায়োমেট্রিক সম্পন্ন হলেই নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে।