আমাদের অর্জন : ২৭ আগস্ট, ২০২১ |
মধুমতী নদীর তীব্র ভাঙ্গনে দিশেহারা ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা সহ অসংখ্য স্থাপনা। ভাঙ্গন হুমকিতে রয়েছে রউফনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর।
জানা যায়, মধুমতী নদীর পানির বৃদ্ধি পাওয়ায় উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর, রউফনগর, চরগয়াসপুর, জারজাননগর, বকশিপুর, গন্ধখালী ও ফুলবাড়িয়া গ্রামের প্রায় ৫শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পাশাপাশি ওই সকল এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন। আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটছে নদী তীরের বাসিন্দাদের।
কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বিশ্বাস বাবু বলেন, মধুমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আমার ইউনিয়নের ৬/৭ গ্রামের প্রায় ৫‘শ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। সুপেয় পানি ও গবাদি পশুর খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো সহায়তা দিতে পারিনি।