ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে পশ্চিম ছিটকী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তরুন সমাজ সেবক মানিক হাওলাদারের তত্বাবধানে শনিবার বেলা সাড়ে বারোটায় অর্ধ
শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান মোঃ মিঠু শিকদার।
এসময় উপস্থিত ছিলেন পশ্চিম ছিটকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ শহীদুল আলম, সহ অধ্যাপক মোঃ সালেহ, কৃপান্ত কুমার মণ্ডল,কে বি এম মোজাম্মেল হক, মোঃ আজিজুল হক,প্রভাষক আশ্রাফি
পারভীন অশ্রু,জয় শংকর মণ্ডল,এস এম তারিকুজ্জামান, মোঃ ইসমাইল হোসেন, সোহেলী পারভীন, চঞ্চল কুমার বিশ্বাস,মোঃ আল-আমিন বিশ্বাস,মোঃ শহীদুল আলম, মোঃ নুর নবী, ফেরদৌসি বকুল,স্কুলের সহকারী
প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, বাবু বিকাশ চন্দ্র সমদ্দর, বাবু দেবাশীষ হাওলাদার, আঃ আজিজ হাওলাদার, ১ নং ওয়ার্ড মেম্বার হেলাল শিকদার সহ শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।।
বৃক্ষরোপণের উদ্বোধনী বক্তব্যে পশ্চিম ছিটকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল আলম জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বৃক্ষ রোপণের
উপর গুরুত্বারোপ করেছেন।এছাড়াও অত্র প্রতিষ্ঠানের সম্মুখের খালে উপরে দ্রুত একটি আয়রন ব্রীজ নির্মাণের জন্য উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিঠু শিকদারের কাছে অনুরোধ জানিয়েছেন এলাকা বাসী সহ অএ প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা যাহাতে নির্বিঘ্নে ওপারের ছাএ ছাএির কলেজে আসতে পারে।