আমাদের অর্জন রাসেল সিকদার কাঁঠালিয়াঃ
ঝালকাঠি কাঁঠালিয়া উপজেলার ৮ অক্টোবর ২০২১ শুক্র বার ভোর রাতে অনুমান ৩ টায় সময়,নিহতর বসত ঘরে সিঁধ কেটে ঘরে ঢুকে ২ নং পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ ৪ নাম্বার ওয়ার্ডের (ইউপি) সদস্য মোঃ রিপন জোমাদ্দারকে তাহার বাবার ঘরে তাকে না পেয়ে তার মা হাসিনা বেগম (৫০)কে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সময় তার বাবা মো: জামাল জমাদ্দার (৫৫) কে কুপিয়ে গুরুতর জখম করেছে।
ইউপি সদস্য মো. রিপন জমাদ্দারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে তার ধারনা।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্যের ঘরে এই ঘটনা ঘটেছে।
ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং তিনি গণমাধ্যমকে বলেন যেহেতু ইউপি সদস্য রিপনের মাকে হত্যা করেছে, তাই মেম্বর রিপন এর সাথে শোক মূহুর্তে এ ব্যাপারে কোন কথা না বলে আমরা সরেজমিনে তদন্ত করেছি। কাঠালিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতর স্বজনরা যদি কোন অভিযোগ বা কোন লিখিত দরখাস্ত করে তখন আমরা মামলা হিসেবে গ্রহণ করে আইনি ব্যবস্থা নিব বলে জানান।